কেন দান করবেন?

বুড়িচং সালাফিইয়াহ মাদরাসা ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আপনার দান ও সহযোগিতা কামনা করছি।

বুড়িচং সালাফিইয়াহ মাদরাসা তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছহীহ আক্বীদাহ ও মানহাজের আলোকে ছাত্র-ছাত্রীদের শিক্ষাপ্রদান করে আসছে। আমরা ছহীহ আক্বিদাহ ও মানহাজ শিক্ষা দেওয়ার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ শিরক ও বিদআত মুক্ত সমাজ উপহার দেওয়ার প্রচেষ্টা করে আসছি।

বিশেষ আবেদন!

🔸 প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, রমযান শুধু সিয়াম পালনের মাস নয়—এ মাস হলো দান, সহমর্মিতা ও আত্মশুদ্ধির শ্রেষ্ঠ মৌসুম। আল্লাহ তাআলা এ মাসে নেক আমলের প্রতিদান বহু গুণে বৃদ্ধি করে দেন। আমাদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শুধু একটি ভবন নয়—এটি কুরআন, ছহীহ হাদীস ও নৈতিকতার আলো ছড়ানোর কেন্দ্র।
আপনার এক দিনের দান হতে পারে—
🔸কোনো হাফেজের কুরআন মুখস্থের সহায়ক,
🔸কোনো ইয়াতিম শিক্ষার্থীর ইফতারের ব্যবস্থা,
🔸কোনো আলেম তৈরির পথে একটি শক্ত পাথর।
রাসূল ﷺ ছিলেন রমযানে সবচেয়ে বেশি দানশীল।
" عن ابن عباس رضي اللّه عنهما قال: كان رسولُ الله ﷺ أجودَ الناس، وكان أجودُ ما يكون في رمضان حين يلقاه جبريل -عليه السلام"
ইবনু আব্বাস (রা.) বলেন: রাসূলুল্লাহ ﷺ ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল। আর তিনি রমাযান মাসে সর্বাধিক দানশীল হতেন, যখন জিবরাইল (আ.) তাঁর সঙ্গে সাক্ষাৎ করতেন।
আসুন, এই বরকতময় রমযানে আমরা আমাদের যাকাত, ফিতরা, সদকা ও ইফতার দানের মাধ্যমে দ্বীনি শিক্ষার পাশে দাঁড়াই। এই সহায়তা আপনার আমলনামায় নূরের মতো উজ্জ্বল থাকবে, ইনশাআল্লাহ। দান করুন—ইখলাসের সাথে, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন!

অনুদান প্রেরণের ঠিকানা

নিম্নোক্ত যেকোনো মাধ্যমে আপনার দান প্রেরণ করতে পারেন

মোবাইল ব্যাংকিং

bKash & Nagad

০১৭৮৩৯৯৪৩৮৯

পার্সোনাল নাম্বারে সেন্ড মানি করুন

আল্লাহ তায়ালা আপনার দান কবুল করুন আমীন!

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের কিছু কার্যক্রম

আমাদের অবস্থান